শিলিগুড়ি: স্পেন থেকে শিলিগুড়িতে ফিরে কোয়ারান্টিনে যেতে নারাজ এক যুবতী। শুক্রবার তাঁর বাড়িতে পৌঁছায় পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের স্পেশাল টিম। ঘটনাস্থলে পৌঁছাম ওয়ার্ড কাউন্সিলার শঙ্কর ঘোষ।
স্পেন থেকে ফেরার পর পুনেতেই তাঁকে হোম কোয়ারান্টিনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই তিনি রাস্তায় ঘোরাফেরা করেন বলে অভিযোগ। এদিন স্বাস্থ্য দপ্তরের স্পেশাল টিম তাঁদের জিজ্ঞাসাবাদ করলে কোনওরকমভাবে আইসোলেশনে যাবেন না বলে জানায় তাঁর পরিবার। বিষয়টি পদস্থ আধিকারিকদের জানাবেন বলে জানিয়েছেন কর্ব্যরত কর্মীরা।
গতকালও শিলিগুড়িতে বিদেশ ফেরৎ তিনজনকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫জন। আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

0 Comments